দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। প্রায় ২ বছর ৮ মাস বা ৯৮১ দিন পর জাতীয় দলের হয়ে খেলতে দেখা গেল এই তারকা ফরোয়ার্ডকে।
সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর চোট, অস্ত্রোপচার, পুনর্বাসন ও ফিটনেস নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। সান্তোসের এই তারকা আবারও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমে সমর্থকদের স্বস্তি ফিরিয়েছেন। তার প্রত্যাবর্তন ব্রাজিল দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।
চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও নিজের ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন নেইমার। জাতীয় দলে তার ফেরাকে ব্রাজিলের জন্য বড় ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে।
জে আই